“প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ব্যবহার করা হয়েছে.নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কার্য পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদন হচ্ছে কিনা তার পরিমাপ করা এবং প্রয়োজন বোধের উপযুক্ত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। ব্যবস্থাপনা সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো নিয়ন্ত্রণ।উদ্দীপকে শফিকুল আলম একটি গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজকে দলগত কাজ মনে করেন এবং পরিকল্পনা অনুযায়ী কর্মীরা কাজ সম্পাদন করছে কিনা তা পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। তিনি মনে করেন প্রাতিষ্ঠানিক লক্ষ অর্জন করার জন্য নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। তাই বলা যায় যে উদ্দীপকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে? উদ্দী…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর