উল্লিখিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লেখিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কর্ম বিভাজন নীতির অনুসরণ করেছে।প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করে দেওয়ার নীতিকে ব্যবস্থাপনা কার্য বিভাজন নীতি বলে। একটি প্রতিষ্ঠানের সকল কর্মীদের দক্ষতা সমান হয় না।কেউ কোনো একটি কাজে অধিক পারদর্শী হয়।ফলে তাকে সেই কাজটি দিলে সে নির্ভুলভাবে করতে পারবে। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়।উদ্দীপকের মিস্টার রাইয়ান তার প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরি করেন। তিনি আসবাবপত্র তৈরির কাজকে প্রকৃতি অনুযায়ী একজন কর্মীকে একটি মাত্র কাজের অংশ সম্পাদনের দায়িত্ব অর্পণ করে। এতে কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধি পেয়েছে। তিনি প্রতিষ্ঠানের কাজকে ভাগ করে কাজ বিভিন্ন কর্মীর অধিনে বিভাজন করে দিয়েছেন। তাই বলা যায়,উল্লেখিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কর্ম বিভাজন নীতি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর