গণতান্ত্রিক নেতৃত্বই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: গণতান্ত্রিক নেতৃত্বেই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সক্ষম"-উক্তিটি যথার্থ। যে নেতৃত্বে নেতা গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্থন কর্মীদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখানে নেতা সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখেনা। কর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি করে এরূপ নেতৃত্ব কাজ আদায়ে সচেষ্ট থাকে। উদ্দীপকে দেখা যায়, হ্যাভেন ভালুকায় অবস্থিত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। কারণ এরূপ নেতৃত্বে অধস্তন্দের মতামতকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের সাথে তাল মিলিয়ে চলতে হয়। প্রতিষ্ঠানে কর্মরত সবার চিন্তা ধারণা এক হয় না। একজন ব্যবস্থাপক যদি সবার সাথে আলোচনা করে প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সবাই খুশি হয়।অধস্তনদের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিলে তারা কাজের প্রতি আরো আগ্রহী হয়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় ও অপচয় হ্রাস পায়। তাই বলা যায়,গণতান্ত্রিক নেতৃত্বই প্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
গণতান্ত্রিক নেতৃত্বই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম” উদ্দীপকে…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর