প্রতিষ্ঠানটির কাঙ্খিত সফলতা অর্জনে করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত সফলতা অর্জনে করণীয় হবে নতুন পরিকল্পনা প্রণয়ন। ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশাকে পরিকল্পনা বলে। যে কোনো কাজ শুরু করার আগেই ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ ঠিক করতে হয়। পরিকল্পনার মাধ্যমে কখন,কোথায়, কার দ্বারা,কিভাবে,কত সময়ে কাজটি করা হবে তা নির্ণয় করা হয়। পরিকল্পনা প্রণয়নের সময় খেয়াল রাখতে হবে যে সেটি যেনো সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এবং ভবিষ্যৎ অবস্থা বিবেচনায় বাস্তবমুখী হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব মোহন পরিকল্পনা প্রণয়নের সময় বাস্তুমুখী না হওয়ার ফলে তার প্রতিষ্ঠান কাঙ্কিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়। তিনি ভবিষ্যৎ সম্পর্কে সঠিক অনুমান করতে পারেননি এবং প্রাপ্ত তথ্যও নির্ভুল সংগ্রহ করতে পারেননি। যার কারণে তিনি পরিকল্পনা প্রণয়নে ভুল করেছেন। জনাব মোহনের বর্তমান পরিস্থিতিতে করণীয় হবে একটি বাস্তবমুখী নতুন পরিকল্পনা প্রণয়ন। যে পরিকল্পনা প্রতিষ্ঠানের সর্বস্তরে গ্রহণযোগ্যতা পাবে এবং পালনীয় হবে। পরিকল্পনাটি এমনভাবে তৈরি করতে হবে যেন সেটি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক পথ নির্দেশ করে। এবং অবশ্যই বর্তমান ও ভবিষ্যৎ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাস্তবমুখী হতে হবে। তাই বলা যায়,প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত সফলতা অর্জনে জনাব মোহনের করণীয় হবে নতুন পরিকল্পনা প্রণয়ন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির কাঙ্খিত সফলতা অর্জনে করণীয় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর