জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে কোন বিষয়টি বিবেচনা করেননি? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনার ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় আনেননি। পরিকল্পনা সময় প্রতিষ্ঠানের মধ্যকার ও বাইরের পরিবেশে সুযোগ-সুবিধা যাচাই করা হয় আর বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের পরিবর্তনশীল পরিবেশে মূল্যায়ন করা হয় এতে ব্যবসায়ের ভবিষ্যতের লাভ জনকতা সম্পর্কে জানা যায় উদ্দীপকের জনাব মোহন জিএস ট্রেডার্স এর মালিক। তিনি বিশ্বের চলমান সংকটসমূহ বিবেচনা না করে ২০২০ সালে পূর্ববর্তী বছরের চেয়ে ২০% বেশি বিক্রয় বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি এটিকে একটি উত্তম পরিকল্পনা হিসেবে বিবেচনা করেন। কিন্তু ২০২০ সালের শুরুতে কোভিড আসায় বিভিন্ন বিধি নিষেধ আরোপ হয় ফলে প্রতিষ্ঠানটি কাঙ্খিত বিক্রয় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। ভবিষ্যতের বাধা বা সুযোগ যাচাই ছাড়াই তিনি পরিকল্পনাটি প্রণয়ন করেন।তাই বলা যায়, জনাব মোহন পরিকল্পনার ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় না নিয়ে পরিকল্পনা গ্রহণ করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মোহন পরিকল্পনা প্রণয়নে কোন বিষয়টি বিবেচনা করেননি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর