জনাব হাবিবের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণকারী সংস্থা গঠন চিন্তার সাথে তুমি কী একমত? তোমার মতামত দাও।
উত্তর: জনাব হাবিবের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণকারী সংস্থা গঠন চিন্তার সাথে আমি একমত। ব্যবস্থাপনা বলতে একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে ও সঠিক সময়ে যোগ্যতার সঙ্গে সম্পাদন করার সামর্থ্যকে বুঝায়। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য একজন ব্যবস্থাপকের দক্ষতা খুবই দরকারি।ব্যবস্থাপকের এরূপ দক্ষতা তার কতিপয় জ্ঞান, গুণ ও সামর্থ্যের সাথে সম্পর্কযুক্ত। উদ্দীপকের জনাব হাবিব তার প্রতিষ্ঠান লক্ষ্য করেন, একই পদে কর্মরত ব্যবস্থাপকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, নৈতিকমান ও দক্ষতার ব্যাপক পার্থক্য রয়েছে। জনাব হাবিবের কাছে মনে হয় ব্যবস্থাপকদের যোগ্যতা,দক্ষতা ও কর্মসংক্রান্ত আচরণ নিয়ন্ত্রণের জন্য একটি নিয়ন্ত্রণকারী সংস্থা থাকা উচিত। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের ব্যবস্থাপক কাজ করে।মাঝেমধ্যে দেখা যায়, একই স্তরের ব্যবস্থাপকদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য তৈরি করা যায়। সবার যোগ্যতা,দক্ষতা ও কারিগরি জ্ঞান সমান থাকে না। একটি প্রতিষ্ঠানে যদি ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণে যদি একটি সংস্থা তৈরি করা হয় তাহলে যোগ্য ব্যবস্থাপক তার দক্ষতা অনুযায়ী সঠিক স্থানে কাজ করতে পারবে। ফলে প্রতিষ্ঠানে ভুল কম হবে। সময় ও ব্যয় হ্রাস পাবে।প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি পাবে।তাই আমি মনে করি,জনাব হাবিবের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী সংস্থা দরকার।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব হাবিবের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণকারী সংস্থা গঠন চিন্তার সাথে তুমি…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর