উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরিচালনায় কোন ধরনের নেতৃত্ব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পরিচালনায় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব লক্ষ করা যায়।যে নেতৃত্বে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়। কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না।উদ্দীপকের হ্যাভেন ভালুকায় অবস্থিত একটি উদপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপকগণ অধস্তনদের মতামতকে গুরুত্ব দেন না। ব্যবস্থাপকদের এরূপ নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি পরিচালনায় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব লক্ষ্য করা যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরিচালনায় কোন ধরনের নেতৃত্ব লক্ষ কর…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর