উল্লিখিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের করণীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: উল্লেখিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের করণীয় হবে সাম্যের নীতি অনুসরণ করা ও যথাযথ দিকনির্দেশনা প্রদান করা। প্রতিষ্ঠানে অধস্তনদের সবার প্রতি সমান আচরণ ও স্নেহ প্রদর্শন এর নীতিকেই ব্যবস্থাপনার সাম্যের নীতি বলে।একজন উধ্বর্তন যদি তার সকল অধস্তনদের সমান চোখে দেখেন,সমান আচরণ প্রদর্শন করেন তবে অধস্তনদের মাঝে উধ্বর্তন সম্পর্কে সম্পর্কে সুধারণা গড়ে ওঠে।এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। প্রতিষ্ঠানে কার্যদক্ষতা বৃদ্ধি পায়।উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক মধ্য পর্যায়ের ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে অবহিত করে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, মি. হাসান একটি প্রতিষ্ঠানের একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের সাম্যের নীতি লঙ্ঘন করায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এমতাবস্তায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেহেতু ব্যবস্থাপনা পরিচালক মি. হাসান এর উধ্বর্তন, তাই তিনি মি. হাসানকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে পারবেন। ব্যবস্থাপনা পরিচালকের করণীয় হবে মিস্টার হাসান ও প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মাঝে সুসম্পর্ক স্থাপন করে দেওয়া। মি. হাসানকে প্রতিষ্ঠানের সকল কর্মীদের প্রতি সমান আচরণ প্রদর্শন করতে উৎসাহী করা। পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিচালকের করণীয় হবে মি. হাসানকে দিক নির্দেশনা দেওয়া ও সাম্যের নীতি অনুসরণ করা।।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা প…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর