উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির নির্দেশনা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির নির্দেশনা পরামর্শমূলক নির্দেশনা।এ ধরনের নির্দেশনায় নেতা অধস্তনদের সাথে পরামর্শ করে কাজের নিয়মকানুন ঠিক করেন।ফলে কর্মীরা গুরুত্ব সহকারে নির্দেশনাগুলো পালন করে।কাজের প্রতি তাদের আগ্রহও বাড়ে।তাই প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।উদ্দীপকের মি. কালাম একটি বেকারির মালিক।তিনি নির্দেশনায় জটিলতা পরিহার করেন এবং সহজ নির্দেশনা দেন।তিনি বিভিন্ন রকম নির্দেশনা প্রদানের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখেন। তিনি সব বিষয়ে কর্মীদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেন।এবার তিনি কর্মীদের সাথে আলোচনা করে ১০% উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।এসব বৈশিষ্ট্য পরামর্শমূলক নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং,উদ্দীপকে উৎপাদন বাড়ানোর নির্দেশনা পরামর্শমূলক নির্দেশনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির নির্দেশনা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর