উদ্দীপকে বর্ণিত BD কোম্পানিতে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'BD [গণিত] কোম্পানিতে লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।যে নেতৃত্বে কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বতভাবে নির্ভর করে থাকেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে।এক্ষেত্রে নেতা কর্মবিমুখ থাকে এবং নিজেকে অধস্তনদের কাছ থেকে দূরে রাখে।এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।উদ্দীপকে মি. জাকির 'BD [গণিত] কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি সবসময় বিভিন্ন কাজে ব্যাস্ত থাকেন।তাই তার কোম্পানিতে কর্মরত কর্মীদের শুধু লক্ষ্য নির্ধারণ করে দেন এবং নিজে বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেন না।এক্ষেত্রে কর্মীরা নিজ উদ্যেগে কাজ করে।মি. জাকিরের নেতৃত্বটি লাগামহীন নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের 'BD [গণিত] কোম্পানিতে লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত BD কোম্পানিতে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর