“মি. কাদের তাঁর কার্যক্রমের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস করছে”উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মি. কাদের সুষ্ঠু নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস করেছে। নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত করে বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে শেষ হয়। উদ্দীপকে মি. কাদের একটি পোশাক কারখানার মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করেন। তিনি তৈরিকৃত পোশাক মান অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাই করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কাজ পর্যবেক্ষণ করেন এবং কোনো ত্রুটি পেলে দ্রুত এর সমাধান করেন।এক্ষেত্রে তিনি বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে বিচ্যুতি হিসেবে বিবেচনা করেন।নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ ধাপ। এর মাধ্যমেই পরিকল্পনার ত্রুটি বিচ্যুতি নির্ণয়পূর্বক তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এক্ষেত্রে একবার পরিকল্পনায় ত্রুটি ধরা পড়লে দেখা যাবে পরবর্তী পরিকল্পনায় ভুলের পরিমাণ কমে যাবে। উদ্দীপকের মি. কাদেরও এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেই ত্রুটি বিচ্যুতি নির্ণয়পূর্বক এর সমাধান করেন। তাই আমি মনে করি,সুষ্ঠু নিয়ন্ত্রণ কার্যক্রম উৎপাদন ব্যয় হ্রাস করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“মি. কাদের তাঁর কার্যক্রমের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস করছে”উদ্দীপকে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর