উদ্দীপকের মি. কাদের ব্যবস্থাপনার কোন কাজটি করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. কাদের ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজটি করেছেন।পরিকল্পনা অনুযায়ী কার্যাবলি সম্পাদিত হচ্ছে কিনা তা পরিমাপ করা এবং প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনমুলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজ হলেও একটি অবিরাম প্রক্রিয়া। যা সংগঠনের জীবদ্দশায় কখনোই শেষ হয় না।কারণ প্রতিষ্ঠানের প্রতিটি কাজের সাথে নিয়ন্ত্রণ কাজ ওতোপ্রোতভাবে জড়িত। উদ্দীপকে মি. কাদের একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করেন।তিনি তৈরি পোশাক মান অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাই করেন।এছাড়াও তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কাজ পর্যবেক্ষণ করেন এবং কোনো ত্রুটি পেলে দ্রুত এর সমাধান করেন।মি. কাদেরের এসকল কার্যক্রম ব্যবস্থার নিয়ন্ত্রণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় মি. কাদের ব্যবস্থাপনার কাজটি করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. কাদের ব্যবস্থাপনার কোন কাজটি করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর