উদ্দীপকে প্রযুক্তির মাধ্যমে নির্দেশ জারির ফলে উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় কাজের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রযুক্তির মাধ্যমে নির্দেশ জারির ফলে উদ্ভুত সমস্যার সমাধানে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতে নাতে যে শিক্ষা দেওয়া হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা,যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীদের অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। উদ্দীপকে মি. রাজিব একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নির্দেশ জারির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন।কিন্তু অধস্তন কর্মীরা এ নতুন ব্যবস্থায় দক্ষ না হওয়ায় কাজে সমস্যা দেখা দেয়। এমতাবস্থায় মি. রাজিব উৎপাদন বিভাগের জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে একজন টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেন। উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা,যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রযুক্তির মাধ্যমে নির্দেশ জারির ফলে উদ্ভূত সমস্যা সমাধানে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর