উদ্দীপকে ABC কোম্পানি কর্মকর্তাদের প্রশিক্ষণে যে পদ্ধতি নির্বাচন করেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ABC কোম্পানি কর্মকর্তাদের পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি নির্বাচন করেছে।যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ বলে।প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা,যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।উদ্দীপকে মি. বাকের এবিসি কোম্পানিতে গত সপ্তাহে নিয়োগপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে অন্যতম একজন কনিষ্ঠ কর্মকর্তা।তিনি একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কোম্পানিতে আবেদন করেছেন।উক্ত কোম্পানির কর্তৃপক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত পাঁচজন কনিষ্ঠ নির্বাহী কর্মকর্তাকে কাজ শেখানোর জন্য বিভিন্ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে পালাক্রমে তিনমাস কাজ করানোর সিদ্ধান্ত নেয়।উদ্দীপকের প্রতিষ্ঠানটি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ পদ্ধতিটি এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা,যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে দায়িত্ব পালনে অধিক সক্ষম করে গড়ে তোলা যায়।এর মাধ্যমে প্রত্যেক কর্মীকে কোনো বিষয়ে হাতে নাতে শিক্ষা দেয়া হয়।ফলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মনোবলও উন্নত হয়
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ABC কোম্পানি কর্মকর্তাদের প্রশিক্ষণে যে পদ্ধতি নির্বাচন কর…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর