উদ্দীপকে 'ABC [গণিত] কোম্পানি কোন উৎস হতে মি. বাকেরকে নিয়োগ দান করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ABC কোম্পানি বাহ্যিক উৎস হতে মি. বাকেরকে নিয়োগ দান করেছেন।প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে।এরূপ উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যোগ্য কর্মী সংগ্রহ করা যায়, প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে মি. বাকের 'এবিসি' কোম্পানিতে গত সপ্তাহে নিয়োগপ্রাপ্ত পাঁচজনের মধ্যে অন্যতম একজন কনিষ্ঠ কর্মকর্তা।তিনি একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কোম্পানিতে আবেদন করেছেন। বিজ্ঞপ্তি দানের মাধ্যমে কর্মী নিয়োগ কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'এবিসি' কোম্পানি বাহ্যিক উৎস হতে মি. বাকেরকে নিয়োগ দান করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ABC কোম্পানি কোন উৎস হতে মি. বাকেরকে নিয়োগ দান করেছেন? ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর