PBX লি. এ স্বৈরাচারী নেতৃত্ব বিদ্যমান।
যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নেন তাকে স্বৈরাচারী নেতৃত্ব বলে। এই নেতৃত্বে নেতা কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয় ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। বিশেষ পরিস্থিতি যেমন দুর্ঘটনা, বিশৃঙ্খলা মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম।কিন্তু দীর্ঘ মেয়াদে লক্ষ্য অর্জনের জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উপযোগী নয়।
উদ্দীপকে আমরা দেখতে পাই PBX লিমিটেড একটি বৃহদায়তন কোম্পানি। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উৎপাদন বাড়াতে কর্মঘন্টা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এ ব্যাপারে শ্রমিক কর্মীদের সাথে কোন আলোচনা করেনি। এখানে শ্রমিক কর্মীদের সাথে কোন আলোচনা না করার বিষয়টি দেখে আমরা বুঝতে পারি, তারা, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।