নিম্ন পদস্থ কর্মকর্তাদের অসন্তুষ্টির কারণ কি যৌক্তিক? মতামত দাও।
উত্তর: নিম্ন পদস্থ কর্মকর্তাদের অসন্তুষ্টির কারণ যৌক্তিক অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা সম্ভব। সাধারণত প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সম্পর্কে ব্যবস্থাপনা ভালো ধারণা থাকে তাই তাদের মধ্য থেকে উপযুক্ত কর্মী বাছাই করা সহজ হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই হিমালয় লি. কর্মী সংগ্রহের জন্য বাহ্যিক উৎস ব্যবহার করলে প্রতিষ্ঠানের নিম্ন পদস্থ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সকল কর্মীরই আশা থাকে উচ্চ পদেও উন্নত হওয়ার। তাই প্রতিষ্ঠানের বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে। তাদের মধ্যে এই হতাশা ও অসন্তোষ দেখা যায়। তাছাড়াও অভ্যন্তরীণ উৎস ব্যবহারের ফলে কর্মীদের মধ্যে নৈতিকতা ও কর্তব্য পরায়ণতা বাড়ে। অপচয় কম হয় এবং ব্যয় হ্রাস হয়। এসব দেখে আমরা বলতে পারি, নিম্নপদস্থ কর্মীদের অসন্তোষ যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিম্ন পদস্থ কর্মকর্তাদের অসন্তুষ্টির কারণ কি যৌক্তিক? মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর