সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রার পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রা পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনা। প্রতিষ্ঠানের মধ্য ও নিম্ন পর্যায়ের নির্বাহীরা বিভাগ সংশ্লিষ্ট কাজ করার জন্য কার্যভিত্তিক বা কর্মকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে থাকেন। কার্যভিত্তিক পরিকল্পনার একটি ধরন হলো বিভাগীয় পরিকল্পনা। প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগের লক্ষ্য অর্জনের জন্য আলাদা আলাদা পরিকল্পনা নেওয়া হলে তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। এটি সাধারণত স্বল্পমেয়াদি হয়। উদ্দীপকের শুভ্রা একটি ইলেকট্রনিক্স কোম্পানির মহা ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে বিবেচনা করে প্রধান প্রধান কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা করে থাকে। এখানে তিনি প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। এ থেকে আমরা বলতে পারি যে শুভ্রা সংগঠন কাঠামোর ভিত্তিতে বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রার পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর