মি. মোমিনের কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা বেশি প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: মি মুমিনের ধারণাগত ব্যবস্থাপকীয় দক্ষতা বেশি প্রয়োজন। প্রতিষ্ঠানের নতুন কোন বিষয় বা পরিস্থিতি সম্পর্কে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার সামর্থকের ধারণাগত দক্ষতা বলে। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের জন্য সুস্পষ্ট ধারণার প্রয়োজন হয়। কার্যকলাপ, পরিবেশের প্রভাব ও ভবিষ্যৎ সম্পর্কে সঠিক অনুমান করার ক্ষেত্রে ব্যবস্থাপককে দক্ষতা অর্জন করতে হয়। সাধারণত উচ্চ স্তরের ব্যবস্থাপনার জন্য ধারণাগত দক্ষতা বেশি প্রয়োজন হয়।উদ্দীপকে মি মোমিন একটি ওষুধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি নতুন নতুন পরিকল্পনা তৈরি করেন ও বাস্তবায়ন করেন। যেহেতু মি মমিন নতুন নতুন পরিকল্পনা তৈরি করেন ও বাস্তবায়ন করেন। তাই তার ধারণাগত দক্ষতা বেশি প্রয়োজন হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. মোমিনের কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা বেশি প্রয়োজন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর