ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে সুপ্রভার নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর ।
উত্তর: ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে সুপ্রভার নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এতে কর্মীদের স্বতঃস্ফূর্ততা বজায় থাকে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হন। উদ্দীপকে আমরা দেখতে পাই সুপ্রভা একটি উৎপাদন ও বিবরণ কারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রতিটি স্তরের কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। তিনি কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেন। প্রয়োজনে তিনি কর্মীদের পরামর্শ দেন। কাজ শেষে তার কাছে কর্মীদের রিপোর্ট করতে হয়। এসব দেখে আমরা বুঝতে পারি যে ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে সুপ্রভার নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে সুপ্রভার নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর