সুপ্রভার প্রতিষ্ঠানের নেতৃত্ব বিকাশের মূল সমস্যাটি বিশ্লেষণ কর।
উত্তর: সুপ্রভার নেতৃত্ব বিকাশের মূল সমস্যাটি হলো কর্মীদের অদক্ষতা। দক্ষ কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া সহজ। কিন্তু অদক্ষ কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া সহজ নয়। তাছাড়াও দক্ষ কর্মী নেতার আদেশ নির্দেশ ঠিকমতো বুঝতে পারেন না। এছাড়াও তাদের অনেকের মধ্যে কাজ করার ব্যাপারে আন্তরিকতার অভাবও দেখা যায়।উদ্দীপক সুপ্রভার প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কিছু দক্ষ কর্মীর কাছে কাজের মান ভালো হলেও অধিকাংশ কর্মীর কাজের মান ও উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানে ভালো ব্যবস্থাপক তৈরি করা যাচ্ছে না। কর্মীদের অদক্ষতার ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও গতিশীলতা উভয়েই হ্রাস পায়। যার ফলে কোম্পানি কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারে না। তাই এটি নেতৃত্ব বিকাশের মূল সমস্যা। তাই আমরা বলতে পারি সুপ্রভার প্রতিষ্ঠানের নেতৃত্ব বিকাশের মূল সমস্যাটি হলো কর্মীদের অদক্ষতা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সুপ্রভার প্রতিষ্ঠানের নেতৃত্ব বিকাশের মূল সমস্যাটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর