কর্মী সংগ্রহের ক্ষেত্রে মি. কাজল কোন উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: কর্মী সংগ্রহের ক্ষেত্রে মি. কাজল বাহ্যিক উৎস ব্যবহার করেছে। প্রতিষ্ঠানের বাইরের কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে।কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে অন্যতম হলো মেধা শিকার। অন্য প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ অভিজ্ঞ কর্মীদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে নিজ প্রতিষ্ঠানের নিয়ে আসাকে মেধা শিকার বলা হয়। বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানে এই প্রবণতা দেখা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই, মি. কাজল যমুনা ফার্মাসিউটিক্যালের প্রধান নির্বাহী। তিনি অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ রাখেন। অন্য প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যবস্থাপক পেলে প্রয়োজন মত ব্যবস্থাপকদের উচ্চ পদ ও বেতন ভাতা দিয়ে তার প্রতিষ্ঠানে নিয়োগ দেন। যেহেতু তিনি প্রতিষ্ঠানের বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহ করছেন তাই বলা যায় যে মি. কাজল কর্মী সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস ব্যবহার করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মী সংগ্রহের ক্ষেত্রে মি. কাজল কোন উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর