পদ্মা লি.-এর সমস্যা সমাধানের জন্য সংগঠনের কোন নীতিমালা প্রয়োগ করা যেতে পারে? মতামত দাও।
উত্তর: পদ্মার লিঃ এর সমস্যা সমাধানের জন্য সংগঠনের তত্ত্বাবধানের পরিসর নীতি প্রয়োগ করা যেতে পারে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে নিয়োজিত ব্যবস্থাপকরা সরাসরি কতজন অধস্থনদের কাজে তত্ত্বাবধান করবেন তার সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। দক্ষতা অনুযায়ী একজন নির্বাহীর অধীনে কতজন কর্মী থাকলে সর্বোচ্চ তদারকি নিশ্চিত হবে তার সংখ্যাকে কাম্য তত্ত্বাবধান পরিসর বলে। একজন ব্যবস্থাপকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মরত অধীনস্থদের সংখ্যা কাম্য সংখ্যায় স্থির রাখা উচিত। এতে তিনি অধীনস্থদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারেন। উদ্দীপকে আমরা দেখতে পাই মি শাওনের প্রতিষ্ঠানে কিছু কর্মী সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এতে কিছু সংখ্যক ব্যবস্থাপক তাদের অধীনে কর্মীদের পরিচালনা করতে চাপ অনুভব করছেন। তাই ওই ব্যবস্থাপক তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। কাম্য তত্ত্বাবধান পরিসর রাখলে কর্মীদের। কাজ তত্ত্বাবধান করা সহজ হয়। সহজেই কর্মীদের দিয়ে কাজ আদায় করেনেওয়া যায়। যার ফলে প্রতিষ্ঠান সাফল্য অর্জন করতে পারে তাই পদ্মা লিমিটেড এর সমস্যা সমাধানের জন্য সংগঠনের কাম্য তত্ত্বাবধান পরিসর নীতি প্রয়োগ করে যেতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পদ্মা লি.-এর সমস্যা সমাধানের জন্য সংগঠনের কোন নীতিমালা প্রয়োগ করা …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর