নিয়ন্ত্রণের কোন সুবিধার কারণে প্রমার বিভাগ ক্রমাগত ভালো করছে? মতামত দাও।
উত্তর: নিয়ন্ত্রণের দ্রুত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের কারণে প্রমাণ বিভাগ ক্রমাগতভাবে ভালো করছে। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সর্বশেষ ধাপ হল ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য প্রয়োজনে পদক্ষেপ নেওয়া। এই ধাপে যেসব কারণে ভুল ত্রুটি বা বিচ্যুতি হয়েছে সে সব দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রয়োজন প্রয়োজনে পরিকল্পনা কে নতুন করে সাজাতে হয়। এই প্রক্রিয়া না থাকলে কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি সংশোধন করা যায় না ফলে কাজ সঠিকভাবে কাজ সম্পাদন করা সম্ভব হয় না। উদ্দীপকে আমরা দেখতে পাই প্রমা একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। সে তার প্রতিষ্ঠানে প্রতিটি কর্মীর জন্য আলাদা আলাদা লক্ষ্যমাত্র নির্ধারণ করেন এবং নির্দিষ্ট সময় পর প্রত্যেকের কার্যফল পরিমাপ করেন এবং প্রয়োজনে সংশোধনের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন। কাজটি শেষ হলে আবার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করার ফলে কর্মীদের মধ্যে ভুল-ত্রুটি কমে যাচ্ছে। কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাচ্ছে। এই থেকে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার কারণে প্রমার বিভাগ ক্রমাগত ভালো করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়ন্ত্রণের কোন সুবিধার কারণে প্রমার বিভাগ ক্রমাগত ভালো করছে? মতাম…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর