প্রমার কার্যক্রমে নিয়ন্ত্রণের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর
উত্তর: প্রমার কার্যক্রমে নিয়ন্ত্রণের অবিরাম প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সর্বশেষ কাজ হলেও এটি অবিরাম বা চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানের বিলোপ সাধন না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। একবার কাজের পরিকল্পনা নেওয়া হলে তার সাথে মিল রেখে নির্দিষ্ট সময় শেষে নিয়ন্ত্রণের কাজ করতে হয়। পরবর্তী পরিকল্পনার সাথে আবার নিয়ন্ত্রণ প্রক্রিয়া চালিয়ে যেতে হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই প্রমার একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার দপ্তরের প্রতিটি কর্মের জন্য আলাদা আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং নির্দিষ্ট সময় পর প্রত্যেকের কার্যফল পরিমাপ করেন প্রয়োজনে সংশোধনের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন। কাজটি শেষ হলে আবার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এইসব দেখে আমরা বুঝতে পারি, প্রমার কার্যক্রমে নিয়ন্ত্রণের অবিরাম প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রমার কার্যক্রমে নিয়ন্ত্রণের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর