“মি. ব্যানার্জি ও মি. মুখার্জীর সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত।”তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: মি. ব্যানার্জি ও মি.মুখার্জি এর সমন্বিত পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত এর সাথে আমি একমত। সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্বানুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। উচ্চ স্তরে নির্বাহী বা ব্যবস্থাপকরা সাধারণত মানসিক ও বুদ্ধি ভিত্তিক কাজ বেশি মাত্রায় করে থাকেন। অন্যদিকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কর্মীদের সমন্বয়ে গঠিত স্তরকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। এই ব্যবস্থাপকরা প্রত্যক্ষভাবে কর্মীদের সাথে সম্পর্কিত থাকেন। পরিকল্পনা বাস্তবায়নে কর্মীদের কাজ তদারকি করাই নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাজ। উদ্দীপকে মি. ব্যানার্জি একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং মি.মুখার্জি একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। পরিকল্পনা ছাড়া একটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারে না। আবার পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া প্রতিষ্ঠান সহজে সাফল্য অর্জন করতে পারে না। পরিকল্পনার জন্য যেমন উচ্চ স্তরের ব্যবস্থাপকদের প্রয়োজন। তেমনি নিম্নস্তরের ব্যবস্থাপনা ছাড়া প্রতিষ্ঠানের সকল উপকরণে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় না। তাই বলা যায় মি. ব্যানার্জি ও মি.মুখার্জি উভয়ের সমন্বিত পরিশ্রমের ফলেই কোম্পানিটি আজ প্রতিষ্ঠিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“মি. ব্যানার্জি ও মি. মুখার্জীর সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর