মি.মুখার্জি নিম্ন স্তরের কর্মকর্তা। শ্রমিক কর্মীদের সরাসরি তদারকি ও পরিচালনায় জড়িতদের কাজকে নিম্নস্তরের ব্যবস্থাপনা বলে। নিম্নস্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের জন্য গৃহীত প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি অংশগ্রহণ করে ও প্রত্যক্ষভাবে শ্রমিককর্মীদের সাথে সম্পর্কিত।মধ্যম স্তর ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও কার্যক্রমের বাস্তব রূপদানের জন্য এ স্তরের ব্যবস্থাপকগণ দায়ী থাকেন।শাখা ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, ফোরম্যান, সুপারভাইজারগণ এ স্তরের আওতাভুক্ত। উদ্দীপকে আমরা দেখতে পাই মি.মুখার্জি XYZ কোম্পানির একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। এখানে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের বিষয়টি দেখে আমরা বুঝতে পারি যে, মি.মুখার্জি একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক।