মি. শিহাবের কাজটি ব্যবসার ক্ষেত্রে কোন বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: মিস্টার সিহাবের কাজটি ব্যবসায়ের ক্ষেত্রে শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইউরোপ ও আমেরিকার কলকারখানায় উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হয়। এই সময়কে শিল্প বিপ্লব যুগ বলা হয়। শিল্প বিপ্লব প্রথমত শুরু হয় ব্রিটেন তথা ইংল্যান্ডে। এই সময় পশুর নির্ভরতা ও কায়িক শ্রম এর পরিবর্তে যোগাযোগ ও উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। পারিবারিক উৎপাদন ব্যবস্থা গুলো বড় বড় শিল্প কারখানায় রূপ নেয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মি. শিহাব একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার প্রতিষ্ঠানের সনাতন পদ্ধতির যন্ত্রপাতি ব্যবহার করা হতো। বর্তমানে তিনি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করেছেন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শিল্প বিপ্লবের একটি অংশ। তাই আমরা বলতে পারি মিস্টার শিহাবের কাজটি ব্যবসায়ের ক্ষেত্রে শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. শিহাবের কাজটি ব্যবসার ক্ষেত্রে কোন বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর