উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার উন্নতির জন্য কর্তৃপক্ষের করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে বর্তমান অবস্থার উন্নতির জন্য আদেশের ঐক্য নীতি ও বিকেন্দীকরণ নীতি অনুসরণ করা উচিত। একজন কর্মী একই সময়ে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন এর নিকট থেকে আদেশ পাওয়াকে আদেশের ঐক্য নীতি বলে। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিভিন্ন স্তরের অধীনস্থদের হাতে ছেড়ে দেওয়াই হলো বিকেন্দ্রীকরণ নীতি। বিকেন্দ্রীকরণ এর মাধ্যমে কর্মীদের ভূমিকা ও গুরুত্ব বাড়ে। বিকেন্দ্রিকরণ কর্মীদের কাজ সম্পাদন এ আগ্রহী করে তলে। উদ্দীপকে আমরা দেখতে পাই ব্রাইট স্টার লিমিটেড প্রতিষ্ঠানটির কর্মীরা একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন করতে গিয়ে বিভিন্ন অসুবিধা সম্মুখীন হয়। এতে প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাজের চাপ বেশি হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। যার ফলে প্রতিষ্ঠান লোকসানের পরিমাণও বাড়তে থাকে। একই সময়ে একজন কর্মকর্তার আদেশ পালন করলে প্রতিষ্ঠানটির মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। যার ফলে কর্মীরা অসুবিধার সম্মুখীন হবে না। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিম্ন স্তরে ব্যবস্থাপকদের মধ্যে বন্টন করে দিলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবেনা। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানের অবস্থার উন্নতির জন্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনা আদেশের ঐক্য ও বিকেন্দ্রিকরণ নীতি অনুসরণ করা উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার উন্নতির জন্য কর্তৃপক্ষের করণ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর