উদ্দীপকের প্রতিষ্ঠানে একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন ব্যবস্থাপনা আদেশের ঐক্যনীতির লঙ্ঘন। আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পাবে এবং তাকে মেনে চলবে। কর্মী কাজের জন্য শুধুমাত্র একজন বস বা ঊর্ধ্বতন এর কাছে জবাবদিহি করবে এবং তার নির্দেশ মেনে চলবে। দ্বৈত অধীনতা বা একাধিক নির্বাহীর অধীনে থেকে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তাছাড়া একাধিক কাজ একত্র সম্পাদন করা একজনের পক্ষে সম্ভব হয় না। এতে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ে বাধাগ্রস্থ হয়। তাই প্রতিটি প্রতিষ্ঠান এ দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। উদ্দীপকে আমরা দেখতে পাই ব্রাইট স্টার লিমিটেড একটি বড় কারখানা। এই প্রতিষ্ঠানে কর্মীরা একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন করে। এই থেকে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠানটি তে ব্যবস্থাপনার আদেশের ঐক্যের নীতির লঙ্ঘন হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে একই সময় ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন ব্যব…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর