উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়েছে।বাহ্যিক উৎসমূহ আভ্যন্তরীণ উৎস ছাড়া অন্য কোন উৎস হতে কর্মীসংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে যখন যোগ্য লোক পাওয়া যায় না বা অতিরিক্ত নতুন লোকের প্রয়োজন হয় তখন বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করা হয়।উদ্দীপকে হিমালয় লি. ব্যবস্থাপক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি দেখে আমরা বুঝতে পারি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মী সংগ্রহের জন্য বাহ্যিক উৎস ব্যবহার করেছে।