তুমি কি মনে কর উদ্দীপকের প্রতিষ্ঠানে বিদ্যমান নেতৃত্ব একটি প্রতিষ্ঠানের জন্য সবসময় মঙ্গলজনক? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে নেতৃত্ব নেতৃত্ব একটি প্রতিষ্ঠানের জন্য সবসময় মঙ্গলজনক নাও হতে পারে। যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর বেশি কর্তব্য, কর্তৃত্ব পরায়ন হলেও পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। পিতৃসুলভ নেতৃত্ব এ সব ক্ষমতা নেতার কাছে থাকায় তাকে দায়িত্ব বেশি নিতে হয়। এই ধরনের নেতৃত্ব এ কর্মীদের সুযোগ-সুবিধা বিবেচনা করা হয় বলে তারা উৎসাহ নিয়ে কাজ করে। ছোটখাটো ভুলের জন্য কর্মীদের শাস্তি দেওয়া হয় না। বরং ভুল শুধরে দেওয়া হয়। তবে এই ধরনের নেতৃত্বে নেতার উপর নির্ভরতা বেড়ে যায়। যেকোনো সমস্যার সমাধানের জন্য নেতার দ্বারস্থ হতে হয়। সিদ্ধান্ত নেওয়া সদস্যদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেক সময় কর্মীদের মনোবল ভেঙ্গে যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই মি. জামান অদস্থনদের কথা শোনেন এবং তাদের প্রতি অত্যন্ত সদয় থাকেন। তিনি তাদের অভাব অভিযোগ ও মতামত শোনেন। কর্মীদের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় বলে এই ধরনের নেতৃত্বে কর্মী সন্তুষ্টি সব সময় বজায় থাকে। তবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ না থাকায়। অনেক সময় কর্মীদের মনোবল ভেঙ্গে যায়। যার কারনে প্রতিষ্ঠানের। উৎপাদনশীলতা ও গতিশীলতা হ্রাস পায়। তাই আমি মনে করি। পিতৃ সুলভ নেতৃত্ব বেশিরভাগ সময় কার্যকর হলে ও অনেক সময় এটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক না হতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের প্রতিষ্ঠানে বিদ্যমান নেতৃত্ব একটি প্রতিষ্ঠ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর