উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিরসনে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক অসন্তোষ নিরসনে গণতান্ত্রিক নেতৃত্ব কার্যকর হবে। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এতে কর্মীদের স্বতঃস্ফূর্ততা বজায় থাকে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হন। উদ্দীপকে আমরা দেখতে পাই PBX লিমিটেড এ উৎপাদন ঘন্টা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কিন্তু শ্রমিক কর্মীদের সাথে এই ব্যাপারে কোন আলোচনা করা হয়নি। এতে প্রতিষ্ঠানটিতে শ্রমিক অসন্তোষের ফলে অস্থিরতা বিরাজ করছে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে। কর্মীদের কাজের মনোবল বেশি থাকে। তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের একটি অংশ মনে করে। যার ফলে তাদের মধ্যে কর্ম সন্তুষ্টি দেখা দেয়। তাই আমরা বলতে পারি উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিরসনে গণতান্ত্রিক নেতৃত্ব কার্যকর হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিরসনে তোমার মতামত বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর