মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মিসেস রুমানার আত্মতৃপ্তির চাহিদার পরবর্তী চাহিদাটি হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা।
মাসলোর তত্ত্ব অনুযায়ী আত্মতৃপ্তির চাহিদায় মানুষ ব্যক্তিক স্বীকৃতি, মর্যাদা ও খ্যাতি পেতে চায়। এটি পূরণ হলে তার মধ্যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা তৈরি হয়। এক্ষেত্রে মানুষ নিজের সৃজনশীল ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে আত্মপূর্ণতা (অমরত্ব) পেতে চায়। এটি মাসলোর চাহিদা সোপান তত্ত্বের শেষ স্তর।
উদ্দীপকের মিসেস রুমানা প্রতিষ্ঠানের মধ্য থেকে পদোন্নতি পান। এতে তার বেতন বাড়ে। এর সাথে দামী গাড়ি ও সু-সজ্জিত বাড়ি পান। ফলে সমাজে তার স্থান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বাড়ে। এতে তিনি আত্মতৃপ্ত হন। মাসলোর তত্ত্ব অনুযায়ী তার আত্মতৃপ্তির চাহিদা পূরণ হয়েছে।
এ চাহিদা পূরণ হওয়ায় তার মধ্যে এখন আত্মপ্রতিষ্ঠা পাওয়ার চাহিদা তৈরি হবে। এ পর্যায়ে তিনি তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী নিজের সৃজনশীলতা ও গুণের বিকাশ করবেন। এক্ষেত্রে শিল্প-সাহিত্যে অবদান বা সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি অমরত্ব লাভের চেষ্টা করবেন। এটি তাকে মর্যাদাবান মানুষ হতে সহায়তা করবে। এ চাহিদা পূরণ হলে তিনি আত্মপ্রতিষ্ঠা লাভ করবেন। সুতরাং, সর্বোচ্চ সন্তুষ্টি পেতে মিসেস রুমানা পরবর্তীতে আত্মপ্রতিষ্ঠার চাহিদা পূরণ করতে চাইবেন ।