উদ্দীপকের প্রতিষ্ঠানের মিসেস রুমানাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে মিসেস রুমানাকে অভ্যন্তরীণ উৎসের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। .এ ধরনের উৎসে প্রতিষ্ঠানের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা হয়। এর একটি অন্যতম মাধ্যম হলো পদোন্নতি। পদোন্নতির মাধ্যমে কোনো ব্যক্তিকে তার বর্তমান পদ থেকে উচ্চতর পদে নিয়োগ করা হয়। এতে কর্মীর যোগ্যতা ও দক্ষতার তুলনা ও চাকরির মেয়াদ বিবেচনা করা হয়। উদ্দীপকের মিসেস রুমানা একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি অনেকদিন একই পদে কর্মরত আছেন। প্রতিষ্ঠানে হঠাৎ একটি পদ শূন্য হয়। ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এতে তার দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা বেড়ে যায়। তার বেতনের পরিমাণ, সুযোগ-সুবিধা ও মর্যাদাও বাড়ে। এভাবে বর্তমান পদ থেকে উচ্চ পদে উন্নীত করা পদোন্নতির সাথে সংগতিপূর্ণ। আর, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্য থেকে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাই মিসেস রুমানার নিয়োগ পদ্ধতি অভ্যন্তরীণ উৎসের আওতায় পড়ে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের মিসেস রুমানাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়ো…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর