মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো ।
উত্তর: মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের দূরদর্শিতার গুণটি লক্ষ করা যায় ৷ একজন আদর্শ ব্যবস্থাপক দূরদর্শিতার মাধ্যমে ভবিষ্যৎ অনুমান করতে পারেন। এজন্য তাকে ভবিষ্যৎ সম্ভাবনাও যাচাই করতে হয়। তিনি পূর্বানুমানের ভিত্তিতে সিদ্ধান্ত ও পরিকল্পনা তৈরি করেন। উদ্দীপকের মিসেস হেলালী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি ভবিষ্যৎ অবস্থা উপলব্ধি করতে পারেন। এতে তিনি ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়ে আগেই অনুমান করেন। এরপর এর সম্ভাবনা যাচাই করে সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্ত সময় উপযোগী ও সঠিক হয়। এ কাজটি ব্যবস্থাপক তার দূরদর্শিতা গুণের মাধ্যমে করেন । সুতরাং, মিসেস হেলালীর ভবিষ্যৎ অনুমান ক্ষমতা একজন আদর্শ ব্যবস্থাপকের দূরদর্শিতা গুণের সাথে মিলে যায় ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্য…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর