উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কার্য সম্পন্ন হতে চলেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণ উদ্দীপকে সেতু নির্মাণ কার্যসম্পন্ন হতে চলেছে। পরিবর্তীত পরিস্থিতিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন আনার সুযোগ রাখা কে নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত ও পরিবর্তনশীল। কোন পরিস্থিতির কারণে পরিকল্পনায় পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। তাই এটি এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে প্রয়োজনীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই, বৃহত্তর ফরিদপুর, যশোর, খুলনা ও বরিশাল অঞ্চলের প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে। নদীর নাব্যতা ও প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ার সংখ্যা দেখা দেয়। ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনা হয়। পরিকল্পনা নমনীয়তা বৈশিষ্ট্যের ফলে পরবর্তীতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংখ্যক পরিবর্তন ও সংশোধন এর ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে পদ্মা সেতু পরিকল্পনার মধ্যে গুণগত পরিবর্তন আনার ফলে কাজ দ্রুত সম্পন্ন হয়ে ২০২২ সালের মধ্যে সেতুটি সর্বসাধারণের জন্য মুক্ত হবেন। তাই বলা যায় যে উত্তম পরিকল্পনা নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কার্য …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর