'আদেশের ঐক্য' নীতি লঙ্ঘিত হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্লেষণ কর।
উত্তর: আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হওয়ার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন কর্মী একই সময় শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাওয়াকে আদেশের ঐক্য নীতি বলে। একজন কর্মীর আদেশকর্তা একাধিক হলে একই সময় তারা ভিন্ন ভিন্ন কাজের আদেশ দিতে পারেন। এতে কর্মীর পক্ষে যথাযথভাবে সব কাজ সম্ভব করা সম্ভব হয় না। কর্মীর পক্ষে সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হয় না। উদ্দীপকে আমরা দেখতে পাই। ফোরম্যানকে একই সাথে উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের আদেশ পালন করতে হয়। ফলে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না যা প্রতিষ্ঠানকে প্রতিগ্রস্ত করছে। একাধিক আদেশ কর্তা কর্তৃক আদেশ পাওয়ার কারণে উদ্দীপকে ফোরম্যানরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। যার ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা বলতে পারি আদেশের ঐক্য নীতির লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'আদেশের ঐক্য' নীতি লঙ্ঘিত হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর