উদ্দীপকের মিস জ্যোতি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: জ্যোতি ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত। প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ,লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্ব আনুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য সর্বোচ্চ স্তরে নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরে ব্যবস্থাপনা বলে। এই স্তরকে প্রশাসনিক স্তরও বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,প্রতিষ্ঠানের সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক,এই স্তরের অন্তর্গত। উচ্চস্তরে নির্বাহী বা ব্যবস্থাপকরা সাধারণত মানসিক ও বুদ্ধি ভিত্তিক কাজ বেশি মাত্রায় করে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই মিস জ্যোতি কে প্রতিষ্ঠানের নীতিমালা ও কৌশল প্রণয়ন এবং সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। নীতিমালা ও কৌশল প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ এর বিষয়টি দেখে আমরা বুঝতে পারি মিস জ্যোতি ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মিস জ্যোতি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর