উদ্দীপকের জনাব রোহানকে কোন ধরনের ইতিবাচক প্রেষণা দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রোহানকে আর্থিক উপায়ে ইতিবাচক প্রেষণা দেওয়া হয়েছে। এ ধরনের প্রেষণা অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পর্কিত। মানুষের জীবনের অসংখ্য অভাব পূরণ হয় অর্থের মাধ্যমে। তাই আর্থিক প্রেষণা পেলে কর্মীর কাজের গতি বাড়ে। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। উদ্দীপকের জনাব রোহান 'ফোর স্টার' কোম্পানির প্রকৌশলী। তার উদ্ভাবিত পণ্যের ডিজাইনে গ্রাহকরা ব্যাপকভাবে আকর্ষিত হয়। এতে বাজারে পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সফলতায় কোম্পানি জনাব রোহানকে একটি দামি গাড়ি উপহার দেয়। এক্ষেত্রে তিনি তার কাজের পুরস্কার হিসেবে গাড়িটি পান। এতে জনাব রোহানের যাতায়াতে সুবিধা হবে। এ ব্যবস্থা আর্থিক সুবিধার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব রোহানকে ইতিবাচক আর্থিক প্রেষণা দেওয়া হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রোহানকে কোন ধরনের ইতিবাচক প্রেষণা দেওয়া হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর