উদ্দীপকের এমডি সাহেবের যোগাযোগ কৌশল বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের এম.ডি সাহেবের 'ভিডিও কনফারেন্সিং' যোগাযোগ কৌশল বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।দূরবর্তী স্থান থেকে সরাসরি যোগাযোগে ভিডিও কনফারেন্স পদ্ধতি ব্যবহৃত হয়। এর মাধ্যমে বিভিন্ন স্থানে থাকা ব্যক্তির মধ্যে একসাথে তথ্য বিনিময় করা যায়। এ পদ্ধতিতে সভায় অংশ নেওয়া ব্যক্তিরা একে অপরকে দেখতে ও কথা শুনতে পান। এতে দ্রুত যোগাযোগ করা যায় ও তথ্য বিকৃত হওয়ার সম্ভবনা কম থাকে।উদ্দীপকের RB লি.-এর এম.ডি মাসে একবার দূরের অফিসে কর্মরত কর্মীদের সাথে আলোচনা করেন। এক্ষেত্রে তিনি ইলেকট্রনিক কৌশল ব্যবহার করেন। ফলে দূরে থেকেও মনে হয় একই স্থানে বসে সবাই মতামত বিনিময় করছে।।প্রতিষ্ঠানটির ব্যবহৃত ইলেকট্রনিক কৌশলটি হলো ভিডিও কনফারেন্সিং। এর মাধ্যমে ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীরা যেকোনো স্থান থেকে আলোচনা সভায় অংশ নিতে পারেন। এক্ষেত্রে একে অপরকে দেখতে ও শুনতে পাওয়ায় তথ্যের বিষয়বস্তু সহজে বোঝা যায়। প্রয়োজনে একাধিকবার প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। এতে প্রাতিষ্ঠানিক কাজে দূরবর্তী স্থানে যেতে যাতায়াত ও অন্য খরচের প্রয়োজন হয় না। ফলে প্রতিষ্ঠানের মোট খরচ কম হয়। আবার, আধুনিক প্রযুক্তির ব্যবহার কর্মীদের প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞ করে তোলে। এতে তারা উৎসাহিত হয় ও দক্ষতার সাথে কাজ করে লক্ষ্য অর্জনে নিয়োজিত থাকে। অতএব, বৃহদায়তন প্রতিষ্ঠানের জটিল কাজ দ্রুত সম্পাদনে ভিডিও কনফারিন্সং কৌশলটির ব্যবহার সম্পূর্ণ সঠিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের এমডি সাহেবের যোগাযোগ কৌশল বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় গ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর