সাকিবের যে নেতৃত্ব উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: গণতান্ত্রিক নেতৃত্ব মি সাকিবের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের সহায়ক। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভুত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এতে কর্মীদের স্বতঃস্ফূর্ততা বজায় থাকে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেতে সমর্থ হন। উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপক সাকিব উৎপাদন সংক্রান্ত সব বিষয়ে অধস্থনদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন। আর সে সিদ্ধান্ত বাস্তবায়নে সকলে আন্তরিক থাকে। যার ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা খুব সহজেই অর্জিত হয়। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠান একটি অংশ মনে করে। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়। যার ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন খুবই সহজ হয়। তাই আমরা বলতে পারি মিস্টার সাকিবের গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের সহায়ক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সাকিবের যে নেতৃত্ব উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর