উদ্দীপকে জনাব শফিক দক্ষতা উন্নয়নের জন্য ব্যবস্থাপনার যে কাজের সহযোগিতা নিতে পারেন, তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব শফিক দক্ষতা উন্নয়নের জন্য ব্যবস্থাপনা কর্মীসংস্থান কাজের প্রশিক্ষণ কাজটি থেকে সহযোগিতা নিতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানের নীতি, আদর্শ, উদ্দেশ্য এবং কাজ সম্পাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। প্রশিক্ষণ কর্মীদের কাজের প্রতি মনোভাবের পরিবর্তন করে। এতে কর্মীদের আচার-আচরণ আরো পরিবর্তন ঘটে। এছাড়াও নতুন নতুন আধুনিক প্রযুক্তি, কলা কৌশল, যন্ত্রপাতি সম্পর্কে কর্মীদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব হয় প্রশিক্ষণের মাধ্যমে। তাই কর্মীদের দক্ষ জনশক্তি রুপে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব শফিক কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য যথেষ্ট প্রচেষ্টা চালান। কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ ব্যাপক ভূমিকা রাখে। প্রশিক্ষণের ফলে কর্মীরা অধিকতার দক্ষ জনশক্তি রূপে পরিণত হয়। যা পরবর্তীতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ভূমিকা রাখে। তাই বলা যায় উদ্দীপকের জনাব শফিক দক্ষতা উন্নয়নের জন্য। ব্যবস্থাপনা কর্মীসংস্থানের কাছ থেকে প্রশিক্ষণের সহযোগিতা নিতে পারেন। এতে কর্মীদের কর্মদক্ষতা বাড়বে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শফিক দক্ষতা উন্নয়নের জন্য ব্যবস্থাপনার যে কাজের সহযো…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর