চিত্রে প্রদর্শিত ব্যবস্থাপনার প্রক্রিয়া ব্যবস্থাপনার কোন কাজের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের প্রদর্শিত ব্যবস্থাপনা প্রক্রিয়া ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে সংশ্লিষ্ট কর্মীসংস্থান বলতে কর্মী সংগ্রহের পাশাপাশি কর্মী নির্বাচন, নিয়োগ, উন্নয়ন, মূল্যায়ন, পদোন্নতি ও অবসান সংক্রান্ত যাবতীয় কাজকেই বোঝায়।কর্মীরাই হলো প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি তাদের ছাড়াও উৎপাদন প্রক্রিয়া সচল রাখা অসম্ভব। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কাঁচামাল, মূলধনসহ যাবতীয় উপকরণে সর্বোচ্চ ব্যবহার নির্ভর করে দক্ষ কর্মীদের উপর। তাই কর্মীসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠান উপযুক্ত ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার চেষ্টা করে। কর্মীদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত। মানব সভ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কর্মী উৎপাদনশীলতা বাড়াতে কর্মসংস্থান ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের চিত্রে আমরা উৎস নির্ধারণ কর্মী সংগ্রহ কর্মীর নির্বাচন করবেন নিয়ম প্রশিক্ষণ ও উন্নয়ন ইত্যাদি ধাপ দেখতে পায়। যা কর্মী সংস্থান এর কাজের সাথে অন্তর্ভুক্ত। তাই বলা যায় যে চিত্রের প্রদর্শিত প্রক্রিয়াটি ব্যবস্থাপনার কর্মী সংস্থান এর সাথে সংশ্লিষ্ট।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত ব্যবস্থাপনার প্রক্রিয়া ব্যবস্থাপনার কোন কাজের সাথ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর