প্রতিষ্ঠানের সফলতার জন্য উদ্দীপকে প্রদর্শিত শেষ ধাপটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে শেষ ধাপ টি হলো কর্মী প্রশিক্ষণ ও উন্নয়ন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানের নীতি, আদর্শ, উদ্দেশ্য এবং কাজ সম্পাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। প্রশিক্ষণের ফলে কর্মীর জ্ঞান যোগ্যতা ও দক্ষতা বাড়ে প্রশিক্ষণ কর্মীদের কাজের প্রতি মনোভাবের পরিবর্তন করে। এতে কর্মীদের আচার-আচরণ আরো পরিবর্তন ঘটে। প্রশিক্ষণের ফলে কর্মীরা নির্ভুলভাবে কাজ করে ফলে প্রতিষ্ঠানে তত্ত্বাবধান এর কাজ অনেক সহজ হয়। এছাড়াও নতুন নতুন আধুনিক প্রযুক্তি, কলা কৌশল, যন্ত্রপাতি সম্পর্কে কর্মীদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব হয় প্রশিক্ষণের মাধ্যমে। ফলে প্রতিষ্ঠানের সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত হয়।অপচয় কম হয় এবং ব্যয় হ্রাস হয়।তাই বলা যায় যে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়নের গুরুত্ব অপরিসীম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের সফলতার জন্য উদ্দীপকে প্রদর্শিত শেষ ধাপটির যথার্থতা মূল…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর