উদ্দীপকে বর্ণিত প্রথম কোম্পানিতে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রথম কোম্পানির নেতৃত্বের ধরন হলো পিতৃ সুলভ নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর বেশি কর্তব্য, কর্তৃত্ব পরায়ন হলেও পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতাকর্মীদের মনে শ্রদ্ধাবোধ জাগাতে চেষ্টা করেন। এরূপ নেতৃত্বে প্রকৃত ও ক্ষমতা নেতার হাতে কেন্দ্রীভূত থাকে। নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তবে কর্মীদের স্নেহ মমতা দিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব মাসুদ তার অধীনস্থদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে নির্দেশনা দান করেন। কিন্তু তিনি আন্তরিক ব্যবহারের মাধ্যমে তাদের প্রভাব সৃষ্টি করে কাজ আদায় করেন। এই থেকে বোঝা যায়। তার নেতৃত্বের ধরন হলো পিতৃসুলভ নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রথম কোম্পানিতে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর