জনাব জুবায়েরের নেতৃত্বের ধরনটি কি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের উপযোগী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব জুবায়ের এর নেতৃত্ব হল মুক্ত বা লাগামহীন নেতৃত্ব।লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্ম বিমুখ থাকেন। তিনি কর্মীদের প্রতি সুনির্দিষ্ঠভাবে আদেশ নির্দেশ দেন বা কাজে হস্তক্ষেপ করেন না। এক্ষেত্রে কর্মীরা নিজেদের ইচ্ছামত কাজ করে থাকেন। এরূপ নেতৃত্বে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দিয়ে নিজে দায়িত্ব এড়িয়ে চলেন। উক্ত লক্ষ্য বাস্তবায়নে তার প্রত্যক্ষ কোন ভূমিকা থাকে না। নেতার অবহেলা ও কর্মবিমুখতার কারণে এরূপ নেতৃত্বাধীন প্রতিষ্ঠানে প্রায় সময়ই বিশৃঙ্খলা বিরাজ করে। উদ্দীপকে আমরা দেখতে পাই জবাব জুবায়ের তার প্রতিষ্ঠানের কর্মীদের শুধুমাত্র লক্ষ নির্ধারণ করে দেন কিন্তু লক্ষ লক্ষ বাস্তবায়নে তেমন কোন ভূমিকা রাখেন না। বরং নিজেকে দূরে সরিয়ে রাখেন।মুক্ত বা লাগামহীন নেতৃত্বে নেতা শুধু তার অনুসারীদের নেওয়া সিদ্ধান্তের অনুমতি দেন। নেতা কর্মীদের কাছ থেকে কোন জবাবদিহি আদায় করেন না।সদস্যরা সব প্রণোদিত ও পরিশ্রমী না হলে মুক্ত নেতৃত্ব ফলপ্রসু হয় না। এই ধরনের নেতৃত্বে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভেঙে যায়। ফলে নির্দিষ্ট সময়ে লক্ষ্যে পৌঁছানো যায় না।তাই জনাব জুবায়েরের নেতৃত্বের ধরনের প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য উপযোগী নয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব জুবায়েরের নেতৃত্বের ধরনটি কি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর