উদ্দীপকের আলোকে জনাব আকাশকে কি একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব আকাশকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়। একজন আদর্শ ব্যবস্থাপকের মধ্যে কিছু গুণাবলী থাকা আবশ্যক। একজন আদর্শ ব্যবস্থাপক কর্মীদের দক্ষতা পূর্ণ ব্যবহার এবং লক্ষ্য অর্জনের জন্য তাদের বিভিন্নভাবে উৎসাহিত করে থাকেন। তার মধ্যে কর্মীদের অনুপ্রাণিত করার ক্ষমতা থাকা দরকার। তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ভূল সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই তার মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দক্ষতা থাকা আবশ্যক। উদ্দীপকে জনাব আকাশ এর প্রতিষ্ঠানে অধঃস্তনদের মধ্যে কাজ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করেন। একজন ব্যবস্থাপক এর মধ্যে কর্মীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার এবং তাদের দক্ষতাকে সর্বোচ্চ কাজে লাগানোর দক্ষতা থাকা দরকার। যা উদ্দীপকের আকাশের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই তাকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আকাশকে কি একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়? তোমা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর