জনাব আকাশ ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে জনাব আকাশ ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন। সকলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা এবং একই দৃষ্টিতে দেখাই হলো সাম্যতা। এই নীতি অনুসারে কর্মীদের যোগ্যতা ও কাজের দক্ষতা অনুসারে কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়ন যথাসময় নিয়ন্ত্রন ও মজুরি দেওয়া আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়া। সমআচরণ প্রভৃতি নিশ্চিত করতে হয়। এতে কর্মীদের মনোবল আনুগত্য ও কাজ করার ইচ্ছা বেড়ে যায়। প্রতিষ্ঠানের সব ক্ষেত্রে সাম্যের নীতি প্রতিষ্ঠিত হলে। অধঃস্তন্দের মাঝে কোনরূপ বৈষম্য তৈরি হয় না। উদ্দীপকে আমরা দেখতে পাই জনাব আকাশ মেঘনা গ্রুপের একজন ব্যবস্থাপক। তিনি তার অধঃস্তনদের সবাইকে একই চোখে দেখেন একই রকম আচরণ করেন ও স্নেহ প্রদর্শন করেন। অধঃস্তনরাও তাকে শ্রদ্ধা করে ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। এসব থেকে আমরা বুঝতে পারি যে তিনি ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আকাশ ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর