উল্লিখিত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকায় মিজান সাহেব বাড়ি তৈরির কাজ বন্ধ রাখেন? বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের পরিকল্পনায় উত্তম পরিকল্পনা পূর্বানুমান বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকায় মিজান সাহেব বাড়ি তৈরির কাজ বন্ধ রাখেন। ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে অনুমান বা ধারণাই হলো পূর্বানুমান। এটি নির্ভর করে তথ্য ও উপাত্ত, অভিজ্ঞতা, গবেষণা, শিক্ষা, বর্তমান পরিস্থিতি, প্রভৃতির উপর। কোন কাজের সঠিকভাবে পূর্বানুমান করে ভবিষ্যত ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করার চেষ্টা করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মিজান সাহেব একটি বাড়ি তৈরির জন্য পরিকল্পনা করেছেন। পরিকল্পনা অনুসারে তিনি বাড়ি তৈরির জন্য কিছু নির্মাণ সামগ্রী দর যাচাই করতে গিয়ে বুঝতে পারেন তিনি যা পরিকল্পনা করেছেন ব্যয় তার থেকে অনেক বেশি হবে। তাই তিনি বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখেন। সঠিকভাবে পূর্বানুমান করা উত্তম পরিকল্পনার একটি অন্যতম বৈশিষ্ট্য। সঠিকভাবে পূর্বানুমান করতে পারলে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে সুবিধা হয়। উদ্দীপকে মিজান সাহেব যতটুকু প্রত্যাশা করেছিলেন বাস্তবে তার খরচ অনেক বেশি। তাই তিনি বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখেন এই থেকে বোঝা যায় তার পরিকল্পনার মধ্যে পূর্বানুমান বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকায় মিজান সাহেব বাড়ি তৈরির কাজ বন্ধ রাখেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাক…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর